শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

পাহাড়ে মাদক রোধে সেনা বাহিনীর বিশেষ অভিযান

৬১

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

পাহাড়ে মাদক রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে খাগড়াছড়ির মহালছড়ি সেনা বাহিনী। সোমবার (৬ জুন) সকালে ক্যায়াংঘাট ইউনিয়নের বিহারপাড়া এলাকায় মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো: আবু ফয়সাল তুষার এর নেতৃত্বে আনুমানিক ৪০ শতক গাঁজা ক্ষেত (২২০ কেজি) পুড়িয়ে ধ্বংস করা হয়।

সেনাসূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীরা দূর্গম পাহাড়ে গাঁজার চাষ করার খবর জানতে পেরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক মোঃ জাকির হোসেন, মহালছড়ি থানার উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান ও স্থানীয় জনসাধারণ এর উপস্থিত ছিলেন।

মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবু ফয়সাল তুষার বলেন, গহীন অরণ্য ও দূর্গম পাহাড়ি এলাকায় যেখানে জনবসতি তুলনামূলক কম এরকম জায়গায় মাদক ব্যবসায়ীরা নিরাপদ এলাকা হিসাবে বেছে নিয়েছে। এসব মাদক যেখানে চাষ করা হবে এবং যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা বাহিনী কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত থাকায় জনমনে স্বস্থি ফিরে এসেছে বলে জানান।