শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটক

বান্দরবানের ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৩টি ইটভাটা উচ্ছেদ

২৯

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা ৩টি ইটভাটাকে উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ জুন) বান্দরবান জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের যৌথ উদ্যোগে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান নেতৃত্বে দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় ।

এসময় অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আর ই ব্রিকস, ডি এসবি ব্রিকস, এস এইচ বি বতিন ৩টি ইটভাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।

পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফখর উদ্দিন জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১২০৪/২০২২ এর আদেশের প্রেক্ষিতে নিষিদ্ধ এলাকায় বিদ্যমান ইটভাটার বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন, জুনিয়র কেমিস্ট মো.আব্দুছ ছালামসহ র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।