শিরোনাম
এক ইঞ্চি জমিরও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রীহামের উপসর্গ নিয়ে আক্রান্তদের চিকিৎসার যেন ত্রুটি না হয়- পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটির বিলাইছড়িতে ক্রীড়া সরঞ্জাম বিরতণকাপ্তাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের অর্থ জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধনবিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন, র‌্যালী ও আলোচনা সভাকাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত অবস্থায় লজ্জাবতী বানর উদ্ধারযতো বেশী প্রচার ততো বেশী উপকার: যুগ্ম ও দায়রা জজখাগড়াছড়ির মানিকছড়ি ইউএনও-এসিল্যান্ডকে অপসারণের দাবিলংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

বরকলে জনশুমারি ও জরিপ স্থায়ী কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৯০

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

“শুমারী আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহ গণনা ২০২১ এর আওতায় পরিচালিতব্য আগামী ১৫ জুন হতে ২১ জুন সপ্তাহব্যাপী জনশুমারি ও গৃহ গণনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা শুমারি ও জরিপ স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসনের কার্যালয় কনফারেন্স কক্ষে উপজেলা পরিসংখ্যান কার্যালয় কর্তৃক এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।

সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা বলেন, প্রতি ১০ বছর পর পর শুমারী হয়। এবারে করোনা পরিস্থিতির কারণে শুমারী দেরিতে হয়েছে। তবে জনজরিপে যাতে কোনো ত্রুটি না থাকে সেক্ষেত্রে গণনাকারীদের সচেতন থাকতে হবে। আর এ মহাযজ্ঞে সকলের সহযোগিতা করতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধিদের ভূমিকাটা বেশি রাখতে হবে। কারণ দেশে সকল প্রকার উন্নয়ন ও বাজেট জনসংখ্যা নিয়ে হয়।

এসময় বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নিলাময় চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা সহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে বরকল উপজেলা পরিসংখ্যান সহকারী ও জনশুমারি ও গৃহ গণনা কমিটির সদস্য সচিব এশা চাকমা জানান,বরকল উপজেলায় জনজরীপ ও গৃহ গণনার জন্য তিনটি জোনে কার্যক্রম পরিচালনা করা হবে। তারমধ্য ১ নং জোন বরকল ও আইমাছড়া ইউনিয়নে ৪৭ জন গণনাকারী , ৮ জন সুপারভাইজার, ২নং জোন ভূষণছড়া ও বড় হরিণায় গণনাকারী ৬৩ জন, ৯জন সুপারভাইজার এবং ৩নং জোন সুবলং ইউনিয়নে ৩৭ জন গণনাকারী, ৬জন সুপারভাইজার সহ মোট ২৩জন সুপারভাইজার, ১৪৭ জন গণনাকারী আগামী ১৫ জুন হতে ২১ জুন পর্যন্ত নির্ধারিত কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।