শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

নারী শিশুর জীবনমান উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান

৩৪

॥ দহেন বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি ॥

প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে নারী শিশুর জীবন মানোন্নোয়নে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান জানিয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩জুন) থেকে রবিবার (৫জুন) খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশ নেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিজ শাহিন ইসলাম এনডিসি।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোঃ নজুরুল ইসলামের সভাপতিত্বে সংস্থার উপ-পরিচালক মোঃ মাসুদ মনোয়ার ভুইয়া, কর্মশালার সমন্বয়ক মোঃ আব্দুস সালাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়েন সভাপতি প্রদীপ চৌধুরী ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম এনডিসি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শর্ত হচ্ছে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, কেউ যাতে পিছিয়ে না থাকে। বিরাজমান পরিস্থিতি ও নানা কারণে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পিছিয়ে ছিল। এখন পর্যটন শিল্পের বিকাশসহ নানা উন্নয়ন তৎপরতা শুরু হয়েছে। সরকারি এ উদ্যোগের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গণমাধ্যমকেই পৌছিয়ে দিতে হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের কথা ব্যাপক প্রচার প্রচারনার অনুরোধ জানান। সময়ের চাহিদার কথা মাথায় রেখে মোবাইল জার্নালিজম কোর্স আয়োজনের প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে নারী শিশুর জীবনমান উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান জানান।
কর্মশালায় জেলা শহরে কর্মরত ২৫ জন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহন করেন।