শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

জাতীয় দুগ্ধ সপ্তাহে কাপ্তাইয়ে এতিম শিশুদের দুধ-ডিম প্রদান

৩৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ পালন করা হয়েছে। রবিবার (৫জুন) দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে কাপ্তাই আল আমীন নুরিয়া মাদ্রাসা, সুইডিশ নুরিয়া মাদ্রাসা এবং আফসারের টিলা মাদ্রাসা ও এতিমখানার অসহায় ও সুবিধাবঞ্চিত ১২০জন এতিম শিশুদের মাঝে প্রত্যেককে একটি করে সেদ্ধ ডিম ও ২৫০ মিলি করে গরুর দুধ প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান নিজে ওইসকল প্রতিষ্ঠানে গিয়ে তাদের হাতে দুধ ও ডিম খাবার তুলে দেন।

“পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” শিরোনামে আলোচনা আল আমিন মাদরাসা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ এনামুল হক হাজারী। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও কাপ্তাই ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হক মুরাদ।