শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়:অধ্যাপক মোঃ শফিউল্লাহ

৩২

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা অফিসার ক্লাব এর মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফ ইবনে আলম, নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন, আনসার ভিডিপির উন্নয়ন ব্যাংক এর ব্যবস্থাপক মোঃ আবু রাসেল।

সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফরিদুল আলম স্বাগত বক্তব্য রাখেন। আনসার ও ভিডিপির পিসি হেলাল উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য ও প্রতিবেদন পাঠ করেন সদর ইউনিয়ন দলনেত্রী নরুন্নাহার, সোনাইছড়ি ইউনিয়ন দলনেতা নরুল ইসলাম। এতে ৫ ইউনিয়নের ২শত আসার ও ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ স্বাধীন করার পেছনে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে আনসার, আনসার ব্যাটালিয়ন, ভিডিপি বাহিনী গঠিত।

তিনি বলেন, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। কভিড-১৯ মহামারির সময় এ বাহিনী সারা বাংলাদেশে মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছে, কভিডের সময় করোনায় মৃত্যুবরণ করেছে, ছেলে তার বাবার লাশের কাছে যায়নি, সেই সময় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অনন্য ভূমিকা রেখেছে, জাতীয় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি কাজ করেছে। এ সময় তিনি আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন।পরে প্রধান অতিথি, ইউএনও এবং জেলা আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট উপজেলায় দায়িত্বরত আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেন।