শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

শেরেবাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড সম্মাননা পেলেন নিগার সুলতান

৭২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড সম্মাননা পেলেন খাগড়াছড়ি জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিগার সুলতানা। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য। সমাজসেবী নিগার সুলতানা খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের বাসিন্দা ও ঠিকাদার মোঃ আবুল কাশেমের সহধর্মিনী।

শনিবার (৪ জুন) দুপুরের দিকে ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি। শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশনারা মান্নান এমপি।

অনুষ্টানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আবু তারিক, বিশিষ্ট গবেষক ও লেখক অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।