শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বান্দরবানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণকারী আটক

৭২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে সদর উপজেলায় বাড়িতে ঢুকে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ের মোঃ ফরহাদ উদ্দীন (৩০) যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার ৭নং ওয়ার্ডের লেমুঝিড়ি স-মিল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।

আটককৃত মোঃ ফরহাদ উদ্দীন (৩০), সে বান্দরবান সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের লেমুঝিড়ি মূখ পাড়ার আমান চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে ভিকটিমের স্বামী থানায় এসে ধর্ষণের অভিযোগে মামলা করে। পরে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবশেষে লেমুঝিড়ি স-মিল থেকে তাকে আটক করা হয়েছে।

বান্দরবান সদর থানার (ওসি) তদন্ত মির্জা জহির উদ্দীন বলেন, ধর্ষণের অভিযোগে মোঃ ফারহাদ উদ্দিন(৩০)কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধের আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শনিবার (১৪মে) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লেমুঝিরি মূখ পাড়ায় স্বর্নতি ত্রিপুরা (২৭) নামে এই নারীকে ধর্ষণ করা হয়।