শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

বান্দরবানে ৭ কোটি ৪৪ হাজার টাকার মাদক ধ্বংস

৮৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে ২টি মাদক মামলার ২ লক্ষ ৩৩ হাজার ৪৮০ পিস ইয়াবা ধংস করেছে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার (১৬ মে)বিকেলে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্তরে ৭ কোটি ৪৪ হাজার টাকার মূল্যের এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

আদালত তথ্যেনুসারে, নাইক্ষ্যংছড়ি থানার অভিযান চালিয়ে গত ৮ এপ্রিল মামলা নং-৬,জি.আর.১১১/২২ মামলায় আটককৃত ২ লক্ষ ৩২ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬ কোটি ৯৭ লক্ষ ৫০ হাজার টাকা।

অপরদিকে (২৪ এপ্রিল) মামলা নং -১৫,জি.আর ১৩৪/২২ মামলায় আটককৃত ৯ শত ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ লক্ষ ৯৪ হাজার টাকা।

এ নিয়ে মোট ২ লক্ষ ৩৩ হাজার ৪৮০ পিস ইয়াবা পিস উদ্ধার করা হয়। যার মোট বাজার মূল্য ৭ কোটি ৪৪ হাজার টাকা।

এসময় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম এমরান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোছাইন, জেলা কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ইনচার্জ প্রিয়েল পালিত,জি.আর.ও কাউছার নাইক্ষ্যংছড়ি থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই মোঃ ইহসানুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।