শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

কাপ্তাইয়ে অনুর্ধ্ব- ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৫৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক বালিকা অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (১৬ মে) বিকাল ৪ টা হতে কাপ্তাই উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়ার সভাপতিত্বে যুগ্নসম্পাদক মাহাবুব হাসাব বাবুর সঞ্চলনায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আকতার হোসেন, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তংচঙ্গ্যা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক দীপক কুমার ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক বিজয় মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক ফুটবলার বদরুল আলম জিপু, ইউপি সদস্য অমল কান্তি দে মো. সেলিম, ক্যাপ্রু চৌধুরী, ফুলাচিং মারমাসহ ইউপি সদস্য এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ২ টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ১-০ গোলে চিৎমরম ইউনিয়নকে পরাজিত করে। বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন ৩-০ গোলে ওয়াগ্গা ইউনিয়নকে পরাজিত করে খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কল্যান বিকাশ তংচঙ্গ্যা।টুর্নামেন্টের উভয় বিভাগে ৪ টি করে সর্বমোট ৮ টি দল অংশ নিচ্ছেন।