শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে স্বতন্ত্র পদে মনোনয়ন পত্র জমা দিলেন বিপ্লব মারমা

৫৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা। তিনি সাবেক জাতীয় দলের ফুটবলার ও ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। সোমবার(১৬ মে) সকাল সাড়ে ১০ টায় তিনি তাঁর সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার নিকট মনোনয়ন পত্র জমা দেন।

এসময় ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমাসহ তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিপ্লব মারমা সাংবাদিকদের বলেন, আমি অতীতে সুনাম ও দক্ষতার সাথে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আশা করছি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।