শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে সেনা জোনের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

১৬১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর জোন কর্তৃক জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মে) সকালে জেলা স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম সুমন, পিএসসি। উদ্বোধনী ম্যাচে ঠাকুরছড়া জাগরণ ক্লাব ও সায়ারে স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে ৩-০ গোলে হারান সায়ারে স্পোটিং ক্লাব।

প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্ণেল মোঃ সাইফুল ইসলাম সুমন বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ পেশাগত দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় জোন কাপ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। এ টূর্ণামেন্টের বাছাইকৃত অংশগ্রহণে রিজিয়ন কাপ ফুটবল ২০২২ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী ম্যাচশেষে ঠাকুরছড়ার জাগরণ ক্লাব দলের ম্যানেজার প্রজ্জ্বল ময় রোয়াজা বলেন, আমাদের ধৈর্য্য ও পরিশ্রমের ফলে আজকের এই বিজয়। আশা রাখছি আমাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে শিরোপা জয়ের সম্ভাবনা আছে। আমরা খুবই আশাবাদী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ রিয়াজুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা প্রমুখ।

উদ্বোধনী খেলায় ঠাকুরছড়া জাগরণ ক্লাব’র পক্ষে অংগ্যজাই মারমা (শান্ত) ২টি গোল ও দলের অধিনায়ক মানস ত্রিপুরা ১টি গোল করে। পরবর্তী দলগুলো হচ্ছে ফুরুংনি সাল ক্লাব, শালবন আনসার ও ভিডিপি ক্লাব, ভাইবোনছড়া যুব সংঘ, পার্বত্য ফুটবল ক্লাব, সূর্য শিখা ক্লাব, খাগড়াছড়ি ফুটবল একাডেমি অংশ নিবে। প্রতিদিন দুটি পর্বে কেলা চলবে। প্রথম পর্ব শুরু হবে সাড়ে ৮টায়, দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল ৩টায়।