শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পার্বত্য চট্টগ্রামে নারী ধর্ষণ-নির্যাতনে হিল উইমেন্স ফেডারেশনের নিন্দা

৬৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা আজ রবিবার (১৫ মে ২০২২) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী ধর্ষণ-নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি সম্প্রতি গত ১০ মে সাজেকের পর্যটন এলাকায় এক কিশোরীকে ধর্ষণ, ১২ মে রামগড়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি ও ১৩ মে খাগড়াছড়ি সদরে জনৈক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা তুলে ধরে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা না হওয়ার কারণেই বার বার এ ধরনের ঘটনাগুলো ঘটছে। অতীতে সংঘটিত ধর্ষণ, নির্যাতনের ঘটনার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে এমন ঘটনা ঘটতো না।

নিরূপা চাকমা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এমনিতে জাতিগত নিপীড়ন রয়েছে। ফলে দেখা যায়, ভিকটিম যদি নিরীহ নারী হয় তাহলে অপরাধীরা খুব সহজেই রেহাই পেয়ে যায়। আর এতে উৎসাহিত হয়ে অপরাধীরা পুনরায় একই অপরাধ কর্মে জড়িয়ে পড়ে।

বিবৃতিতে তিনি অবিলম্বে সাজেক ও খাগড়াছড়ি সদরে সংঘটিত ধর্ষণ ও রামগড়ে ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা এবং নারী ধর্ষণ-নির্যাতন ও পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়ন বন্ধের দাবি জানান।
প্রেস বিজ্ঞপ্তি-