শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ের নৃত্যানুষ্ঠান ” নুপুর নিক্কণ “

৭৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নৃত্যানুষ্ঠান “নুপুর নিক্কন” অনুষ্টিত হয়েছে। রবিবার (১৫ মে) বিকাল ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সংগীতা দত্ত এনির পরিচালনায় এ নুপুর নিক্কন অনুষ্টিত হয়। এসময় সৃজনশীল, লোক, আধুনিক, ফিউশন, আধুনিক এবং ভরত নাট্যম পরিবেশন করা হয়।

শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি খোরশেদুল আলম কাদেরী ও সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চলনায় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার প্রধান অতিথি হিসাবে এ নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ লেঃ কমান্ডার রাকিবুল হাসান সরকার উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম , চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল ও শিল্পী আবদুর রহিম, আবৃত্তিশিল্পী ও সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফারুক তাহের, নাট্যনির্দেশক ও প্রশিক্ষক জোবায়দুর রশিদ, চারুশিল্পী প্রদ্যুৎ মজুমদার, সনজিত রায়, সংগীতশিল্পী শ্রেয়সী রায়, আবৃত্তিশিল্পী জলি চৌধুরী, তবলাশিল্পী সুদেব দাশ, সুরজিত সেন, চট্টগ্রাম শিল্পকলার অফিস ব্যবস্থাপক মোহাম্মদ নাসির।

স্বাগত বক্তব্য দেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নৃত্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক জয়সীম বড়ুয়া। এসময় নৃত্য উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক লাকি তনচংগ্যা, সদস্য সচিব নুর বেগম মিতা, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা, সদস্য বাবলু বিশ্বাস অমিতসহ কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।