শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

মানিকছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা

৭০

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, মানিকছড়ি উপজেলা ও কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) সকালে ‘এসো মানসম্মত শিক্ষা গ্রহণ করি, ‘আলোকিত সমাজ গড়ে তুলি’ প্রতিপাদ্যে সামনে রেখে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারী ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি সুবল চন্দ্র ত্রিপুরা।

এসময় সংগঠনের মানিকছড়ি কলেজ শাখার সভাপতি শিমুল ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটি নয়ন ত্রিপুরা, বাত্রিকস’র মানিকছড়ি আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র ত্রিপুরা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাজকুমার ত্রিপুরা, টিএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক টিটু ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক, বিটিকেএ ‘র মানিকছড়ি যোগ্যছলা ইউনিয়ন উপ- আঞ্চলিক শাখার সভাপতি কসমরায় ত্রিপুরা, টিএসএফ’র মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মালাচাঁন ত্রিপুরা ও কলেজ শাখার সহ-সভাপতি গহিতা ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠানে মানিকছড়ি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হেমন্ত ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কনেন্দ্র ত্রিপুরা।

বক্তারা বলেন, সুশিক্ষা ছাড়া জাতির উন্নয়ন করা সম্ভব হবে না। জাতি উন্নতি করতে হলে সর্বপ্রথম শিক্ষা প্রয়োজন। সু-শিক্ষায় শিক্ষিত হলে ‘দেশ, সমাজ, জাতি আপনা-আপনি উন্নতি হবে। আবার আমাদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা করলেও হবে না। কারিগরি শিক্ষাও গ্রহণ করতে হবে। ত্রিপুরা জাতির সংস্কৃতি উন্নয়ন ও চর্চার উপরও গুরুত্ব দেওয়ার আহবান করেন তারা।

আলোচনা সভা শেষে মানিকছড়ির বিভিন্ন দুর্গম এলাকা থেকে বিভিন্ন কলেজে পড়ুয়া একাদশ শ্রেণির গরিব, মেধাবী ১১জন শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটি বিভিন্ন উপজেলা শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ ২৭ টি ত্রিপুরা গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।