শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

উদীচী’র জেলা সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

৭১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাঙ্গামাটি জেলা সংসদের অষ্টম জেলা সম্মেলন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) সকালে শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় রাঙ্গামাটির বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিষয় ছিলো- দেশাত্ববোধক গান, গণসঙ্গীত, লোকনৃত্য ও চিত্রাংকন।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদীচী জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও রাঙ্গামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী,সঙ্গীত শিল্পী মিলন ধর, নৃত্য শিল্পী মৌসুমী চাকমা, জোনাকী ত্রিপুরা, ত্রিপনা চাকমা, চিত্র শিল্পী মো: ইব্রাহিম ও শিক্ষক মিন্টু বড়ুয়া।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি উদীচীর ৮ম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আশীষ কুমার চৌধুরী, খোরশেদ আলম খোকন, সাগর পাল,বিজয় ধর, অনুজ চৌধুরী, বিপ্লব চৌধুরী,ঈশা ত্রিপুরা, সঞ্জীব বড়ুয়া।

আগামী ২০ মে ২০০২ ইং শুক্রবার বিকাল ৪ টায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদীচী রাঙ্গামাটি জেলা সংসদের নেতৃবৃন্দ।