শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে দেশীয় তৈরি বন্দুক উদ্ধার

৪৬

॥ মু.মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দৌছড়ি মুড়ংঘোনা এলাকায় অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১৩ মে) রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ লেম্বুছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে দোছড়ি ইউপির মুড়ংঘোনা এলাকার জঙ্গল থেক দেশীয় তৈরী একনলা বন্দুক দুইটি মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়ে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, মদক, চোরাচালান প্রতিরোধ সহ মানবিক সহায়তা দিয়ে আসছেন বিজিবি। এছাড়াও যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র তৎপরতা অব্যাহত থাকবে।