শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

দীঘিনালায় এবার মেয়েদের বিরুদ্ধে পিতার সংবাদ সম্মেলন

৬৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালার চংড়াছড়ি এলাকায় সৎ মায়ের কুপরামর্শে পিতা কর্তৃক চার কন্যাকে নির্যাতন, হয়রানি, মামলা ও ঘর থেকে বের করে দেওয়ার প্রতিবাদে গতকাল (১১ মে) সংবাদ সম্মেলন করে চার কন্যা।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার (১২ মে) দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন হোটেল ইউনিটি কনফারেন্স হল রুমে পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযুক্তকারী পিতা সোহরাফ হোসেন।

সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে শুনান তার দ্বিতীয় সংসারের পুত্র ইস্তিয়াজ হাসান তামিম। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহরাফ হোসেন বলেন, আমার প্রথম সংসারের ছোট তিন মেয়ে বড় মেয়ে ও জামাতার কুপরামর্শে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে ৷ আমি তাদের সন্তান হিসেবে স্বীকার করলেও আমার জীবদ্দশায় আমার সয় সম্পত্তির ভাগ কোন সন্তানকেই দিবোনা ৷

তিনি অভিযোগ করে বলেন, তার বড় মেয়ে মারুফা আক্তারের স্বামী ফজলুল করিমকে বিভিন্ন সময়ে ব্যবসা করার জন্য তিনি ৫ লক্ষ টাকা প্রদান করেন। একপর্যায়ে টাকা দেওয়া বন্ধ করে দিলে সে তার স্ত্রীসহ আমার বাকি তিন মেয়েকে সাথে নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও নানা প্রকার নির্যাতন শুরু করে। তার মেঝো মেয়ে খাদিজা আক্তারকে কয়েকবছর পূর্বে ভূইয়াছড়ির আমজাদ হোসেন’র সাথে বিয়ে দেওয়া হয়। কিন্তু বড়মেয়ে মারুফা আক্তার ও জামাতা ফজলুল করিমের প্ররোচনায় সে তার স্বামীকে মারধর করে ডিভোর্স দেয়। এতে তিনি সামাজিক ভাবে লাঞ্চিত হই। তাছাড়া মারধর নয় তার ৩ নং মেয়ে জেসমিন আক্তার স্বাভাবিক ভাবেই রোগে আক্রান্ত হয়ে পিঠের একটি রগ শুকিয়ে যায়। এতে তার একহাত চিকন হয়ে যায়। তিনি গতকাল অনুষ্ঠিত মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানান।