শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

থানচি উপজেলা নিবার্হী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

৯১

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে নির্বাহী অফিসার মোঃ আতাউল গনি ওসমানী (ইউএনও) বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন, এই বিদায়ী থানচি নির্বাহী অফিসার (ইউএনও) নিরলসভাবে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রগতি ভুমিকা রেখেছেন।

তিনি আরো বলেন, তিনি এ উপজেলায় মাত্র দেড় বছর দায়িত্ব পালন কালে এলাকার সকল শ্রেনির মানুষের মাঝে আস্থাভাজন, সম্মানজনক ব্যক্তি ও স্নেহের পাত্র বনে যান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহুল চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা (পকশৈ), মহিলা ভাইস-চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, উপজেলা প্রাথামিক শিক্ষা সহকারী অফিসার মিজান উদ্দিন, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা প্রমুখ।

এছাড়াও স্থানীয় সাংবাদিক, ইউপি সচিববৃন্দ, সাধারন সদস্য ও মহিলা সদস্যাবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, থানচি টুরিস্ট গাইড সমিতি সদস্যবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উপজেলায় কোন উপজেলা নির্বাহী অফিসার এ প্রথম বিদায় সংবর্ধনা ও সম্মাননা ভুষিত হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী জনপ্রিয়তার কথা উল্লেখ করে অতিথিবৃন্দ বক্তব্যের বলেন, আজ বিদায় হয়ে যাওয়ার পরও উনার কাজের জন্য প্রিয়পাত্র স্থানে দীর্ঘদিন স্মরণ করে রাখবে থানচিবাসী।