শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

রাঙ্গামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল কৃষকের

১০৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির বরকলে দুর্বৃত্তের গুলিতে এক সাধারণ কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (১১ মে) রাত পৌনে নয়টার দিকে উপজেলার সুবলং ইউনিয়নে ৭নম্বর ওয়ার্ড শিলছড়ি গ্রামে নিজ বাড়িতে কৃষক লক্ষ¥ী চন্দ্র চাকমাকে দুর্বৃত্তরা গুলি করে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়ে তা নিশ্চিত হওয়া যায় নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাত পৌনে নয়টায় সুবলং ইউনিয়নে ৭নম্বর ওয়ার্ড শিলছড়ি গ্রামে নিজ বাড়িতে লক্ষ্মী চন্দ্র চাকমা রাতের খাবার পর বাড়ীর আঙ্গিনায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় অস্ত্রধারী কিছু ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। লক্ষ্মী চন্দ্র চাকমা (৪৫), পিতা ললিত চন্দ্র চাকমা রাতের ভাত খাওয়ার পর বাড়ির আঙ্গিনায় চেয়ার বসে বিশ্রাম নিচ্ছেন। সেই মুহূর্তে দুর্বৃত্তরা এসে সাথে সাথে তার গায়ের উপর গুলি করে। এরপর তার মৃত্যু নিশ্চিত হয়ে সেখান থেকে তারা পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে ঘটনার পরে সুবলং ৭ নম্বর ইউপি সদস্য রিটেশ চাকমা এ হত্যার ঘটনাটি নিশ্চিত করেন। এ ঘটনায় কারা জড়িত তিনি নিশ্চিত নন। নিহত ব্যক্তি একজন সাধারণ কৃষক। তার পরিবারে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নেই বলেও উল্লেখ করেন। তবে বিগত ১০-১২ বছর আগে ইউপিডিএফ দলের পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল। তবে তিনি এখন পাহাড়ে কৃষি জমিতে চাষবাদ করেন। তার একটি আনারস বাগানও রয়েছে।

সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে নিহত ব্যক্তি একজন সাধারণ কৃষক। চাষাবাদ করে ঘর সংসার চালান।

এ ব্যাপারে বরকল থানার ওসি মোঃ নাছির উদ্দিন জানান, ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষেও কোন অভিযোগ থানা দখিল করা হয়নি।