শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

কাপ্তাইয়ে ডি- নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

৪০

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ডি- নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল ১০ টা হতে দিনব্যাপী কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এ ডি – নথি প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এসময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার করে পেপারলেস সরকারি অফিস ব্যবস্থাপনার উপযুক্ত মাধ্যম হলো এ ডি- নথি। ডি- নথি মানে ডিজিটাল নথি,আগে যেটি ই – নথি ( ইলেকট্রনিক নথি) নামে ছিলো। দুর্গম এলাকা হলেও আইসিটি বিভাগের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালা নথি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগামের বিপুল বনিক। প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের ২৫জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে।