শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

রোয়াংছড়ি উপজেলা নিবার্হী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

৪০

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানে রোয়াংছড়িতে নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি অনুপম (ইউএনও) বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মে) দুপুরে রোয়াংছড়ি প্রেসক্লাব ও পল্লী সঞ্চয় ব্যাংক বিদায়ের সৃতিচারণ ভাবে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। গতকাল উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, এই বিদায়ী রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিরলসভাবে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে অগ্রগতি ভুমিকা রেখেছেন। তিনি আরো বলেন, তিনি এ উপজেলায় মাত্র দেড় বছর দায়িত্ব পালনকালে এলাকার সকল শ্রেনির মানুষের মাঝে আস্থাভাজন, সম্মানজনক ব্যক্তি ও স্নেহের পাত্র বনে যান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি), উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা। এছাড়াও স্থানীয় সাংবাদিক রোয়াংছড়ি প্রেসক্লাব অর্থ সম্পাদ ও দৈনিক ভোরের কাগজ সাথোয়াইঅং মারমা, নিবার্হী সদস্য ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি হ্লাছোহ্রী মারমা, ইউপি সচিববৃন্দ, সাধারন সদস্য ও মহিলা সদস্যাবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার এ বিদায় সংবর্ধনা ও সম্মাননা ভুষিত হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রোয়াংছড়ি উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মোরাল ও চত্বরে বাউন্ডারি নিমার্ণ করে সৃতিচারণ করে দিয়েছেন। জনপ্রিয়তার কথা উল্লেখ করে অতিথিবৃন্দ বক্তব্যের বলেন, বিদায় হয়ে যাওয়ার পরও তার কাজের জন্য প্রিয়পাত্র স্থানে দীর্ঘদিন স্মরণ করে রাখবে রোয়াংছড়িবাসী।