শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কৃষকলীগ এর সম্পাদিকা নাসরিন সাময়িক বহিস্কার

১২৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে বাংলাদেশ কৃষকলীগ রাঙ্গমাটি সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদিকা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। দলের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে সাময়িক বহিস্কার করা হয় বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, নাসরিন ইসলাম সদর উপজেলা কৃষকলীগের কমিটিতে মহিলা সম্পাদিকার পদে ছিলেন। তাঁর অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে রাঙ্গামাটি জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার ও সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা রবিবার (৩০আগষ্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর বহিস্কারাদেশ নিশ্চিত করা হয়। আরো উল্রেখ করা হয়, নাসরিন ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনৈতিক কর্মকান্ড প্রকাশ যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখার জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে।

অপর দিকে, রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকেও পাঠানো বিজ্ঞপ্তিতে নাসরিন ইসলাম কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন নিয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে তিনি নিজেকে সদর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন বলে উল্লেখ করেন এটিও সঠিক নয়, এবং বর্তমানে সদর উপজেলা আওয়ামীলীগের কোনো সদস্য পদে নেই। তাই তাঁর ব্যক্তিগত অথবা দলীয় কোনরকম কার্যক্রমে সম্পৃক্ততা প্রদর্শন করলে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি সদর উপজেলা শাখা দায়বদ্ধ থাকবে না।

ই-পিসি/আর