শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

নানিয়ারচরে ইয়াবাসহ আটক ৩

৪১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাঙ্গামাটির নানিয়ারচরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা ব্রিজ সংলগ্ন এলাকা হতে ৪৩০পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নানিয়ারচর হাসপাতাল এলাকার সহকারী ইয়াবা ব্যবসায়ী জতন ক্ষীসা (২৬) ও একই এলাকার মোঃ সুমন (৩২)। অন্যজন হলেন, চট্টগ্রামের চন্দনাইশ এলাকার মূল ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহিম (৩৮)।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনেক দিন যাবত মাদক ও ইয়াবার সাথে ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।