শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৮৯

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষংছড়িতে ২ হাজার পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহার সার্বিক নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে এসআই এনায়েত উল্লাহসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ঘুমধুমের সাবেক ইউপি সদস্য রশিদ মেম্বারের সমিলের সামনে থেকে এসব ইয়াবা টেবলেট সহ তাদের আটক করতে সক্ষম হন পুলিশ।

আটককৃতরা হলো, ঘুমধুমের আজুখাইয়া মগঘাট এলাকার সাহাব উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৩২) ও তার স্ত্রী ছেনোয়া বেগম(২৬)।

অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা সাংবাদিকদের জানান,তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।