শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের ইফতার মাহফিলে ইমামগণ পেলেন মন্ত্রীর অনুদান

৫৯

॥ মুঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় হাজী এম এ কালাম সরকারি কলেজের অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দেছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোছেন মেম্বার, সদর যুবলীগের সভাপতি ফাহিম ইকবাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল,কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরার, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরফান মাহাবুব রাইহান, সাধারণ মুনিনুল আলম মুমু, সদর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আজাদ,বাইশারী ছাত্রলীগের সভাপতি ছালেহ নূর রিপন প্রমূখ।

ইফতার মাহাফিলে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি’র পক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নের প্রতিটি মসজিদের ইমামদের আর্থিক অনুদান প্রদান করা হয়।