শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

লংগদু থানা পুলিশের সহযোগীতায় ঘর পেলো বিনয় চাকমা

৪০

॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপির গৃহীত প্রকল্পের মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন করল্যাছড়ি এলাকায় লংগদু থানা পুলিশের সহযোগীতায় ঘর পেলো গৃহহীন বিনয় চাকমা।

গত ১০ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে ভার্চুয়াল পদ্ধতি বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ির শুভ উদ্ধোধন করা হয়।

ঘর পেয়ে অসহায় বিনয় চাকমা বলেন, আমি লংগদু থানার আটারকছড়াতে আমার পরিবার নিয়ে খুব কষ্টে রোদে পুরে,বৃষ্টিতে ভিজে বসবাস করে আসছি। বেশ কিছুদিন আগে আমার স্ত্রীও মারা যায়। আমি তাকে নিয়ে জুম চাষ করে জীবন পরিচালনা করতাম ছোট্ট একটি ঘরে। বর্তমানে আমার ঘরে একটি ছেলেও দুইটি মেয়ে রয়েছে। সংসারে আমি একা শ্রমজীবী হওয়ায় সন্তানদের ভরণপোষণ ও থাকা, খাওয়া যোগান দেওয়া কষ্টকর ছিলো।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ি পেয়ে আমি অত্যন্ত খুশি । বাচ্ছাদের নিয়ে একটু শান্তিতে থাকতে পারবো।

তিনি আরো বলেন,আমাকে ঘর দেওয়ার জন্য আমি লংগদু থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি বাংলাদেশ পুলিশের জন্য দোয়াকরি এবং দোয়াকরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। বিশেষ করে লংগদু থানার বড় স্যার ( ওসি আরিফুল আমিন) এর জন্য দোয়া করি।

লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা সর্বদা সাধারণ মানুষের পাশে আছি থাকবো। আমরা মনে করি পুলিশ জনগনের বন্ধু, সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।