শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বরকলে ন্যায্যমূল্য টিসিবির পণ্য পাচ্ছেন ৫ হাজার পরিবার

৭৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে পবিত্র রমজান উপলক্ষ্যে ২য় পর্যায়ে ন্যায্যমূল্য টিসিবি’র পণ্য পাচ্ছেন ৫ হাজার ১শ ৭৯ পরিবার। শুক্রবার (৮ এপ্রিল) সকালে উপজেলায় ২য় পর্যায়ে আইমাছড়া ইউনিয়নের জগন্নাথছড়া ও সুবলং ইউনিয়নে নতুন বাজার ও সুবলং বাজার বিক্রয় কেন্দ্রে কার্ড পদ্ধতিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য ডিলারের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

এসময় আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা,সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা,আইমাছড়া ইউনিয়নের টিসিবি পণ্যর ডিলার মোঃ ফারুক ও সুবলং ইউনিয়নের ডিলার কাঞ্চন চৌধুরী উপস্থিত ছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা জানান, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী পবিত্র রমজান উপলক্ষ্যে সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রির অংশ হিসেবে বরকল উপজেলায়ও টিসিবি পণ্য সেবা কার্যক্রম চলমান রয়েছে।আর সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণে পণ্য দেয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানান ইউএনও জুয়েল রানা

উল্লেখ্য,গত মার্চ মাসের ২৫ তারিখ ১ম পর্যায়ে কার্ডধারীদের মাঝে ৪৬০ টাকা করে ন্যায্যমূল্য পণ্য সেবা দেয়া হয়।তবে এবারে পণ্য পরিমাণ বেশি হওয়ায় ৫৬০ টাকার মধ্যে পণ্য বিক্রয় করা হচ্ছে।এরমধ্যে তেল ২ কেজি, ডাল ২ কেজি, চিনি ২ কেজি, ছোলা ২ কেজি মোট ৮ কেজি টিসিবি’র পণ্য রয়েছে বলে জানান সংশ্লিষ্ট ডিলাররা।