শিরোনাম
শিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

মানিকছড়িতে ফেনসিডিল ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

৮৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি থানা টহল পুলিশের টিমের অভিযানে ৪ কেজি গাঁজা ও ১৪৪ বোতল ফেনসিডিল ভর্তি একটি সিএনজিসহ মোঃ শাহ জালাল (২৮) ওরপে ফিরোজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত নৈশকালীন টহলে থাকা পুলিশ পরিদর্শক (এস. আই) শংকর মজুমদার ও উপ-পুলিশ পরিদর্শক (এ.এস.আই) মোঃ সোহেল রানা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গরমছড়ি এলাকা থেকে একটি সিএনজির গতিরোধ করে (নম্বরবিহীন) তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা, ১৪৪ বোতল ফেনসিডিলসহ মোঃ শাহ জালাল ওরপে ফিরোজকে আটক করে। সে ফেনী জেলার দাগনভূইয়ার দক্ষিণ ছিদরপুর এলাকার মোঃ শাহ আলম’র পুত্র।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।