শিরোনাম
শিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

খাগড়াছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

পরিবেশকে সুরক্ষিত রাখতে পারলে স্বাস্থ্য ভালো থাকবে

৭২

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ি সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ইপসা’র সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭এপ্রিল) সকালে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্যে একটি র‌্যালী করা হয়। র‌্যালিটি পৌর টাউন প্রাঙ্গণ থেকে শুরু করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন। এসময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য মোঃ আবদুল জব্বার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সনজীব ত্রিপুরা। সভায় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমার সঞ্চালনায় দিবসের প্রতিপাদ্য সম্পর্কে ধারণা পত্র পাঠ করেন মেডিকেল অফিসার ডাঃ অর্নব চাকমা। এসময় আরও বক্তব্য রাখেন ইপসা-সুখী জীবন প্রকল্পের সদর উপজেলার ফিল্ড ফ্যাসিলিটেটর পেহেলী চাকমা।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে আগে পরিবেশকে সুস্থ্য রাখতে হবে। পরিবেশকে সুরক্ষিত রাখতে পারলে স্বাস্থ্য ভালো থাকবে। সঠিক সময়ে সঠিক নিয়মে পরিমিত খাবার খেতে হবে। স্বাস্থ্য ঠিক রাখতে পুষ্টি ও সুষম খাবারের প্রতি সকলকে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য সুরক্ষা রাখতে শারীরিক ব্যায়াম ও পরিশ্রম করতে হবে।

বক্তারা আরো বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সকল প্রকার তামাক জাতীয় দ্রব্য ও মদ পরিহার করতে হবে। এসব জাতীয় সেবন করলে শরীরের ক্ষতি করে, ফলে স্বাস্থ্য ক্ষতি করবে। জেলাকে সুরক্ষিত রাখতে পারলে স্বাস্থ্য সুরক্ষা হবে, দেশ সুরক্ষা হবে। দেশ সুরক্ষা হলে বিশ্ব সুরক্ষা হবে। যে কোন উন্নয়ন করতে গেলে পরিবেশ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। তাহলে আমরা পরিবেশ বান্ধব দেশ গঠন করতে পারবো।