শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

মাটিরাঙায় ২৩২ বীর মুক্তিযোদ্ধা পেল সংবর্ধনা

৩২

॥ মো: আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবন উপলক্ষে ৭১’র রনাঙ্গনের শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। একইসাথে “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার, মাটিরাঙা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম ও খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ হারুন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ বাদশাহ ফয়সাল।

বিজয় অর্জনের ৫১ বছরের পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে। মুক্তিযুদ্ধের প্রজন্মকে দেশের উন্নয়নের মিছিলে যোগ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আরো বড় হতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যুদ্ধকালীন সময়ের মতোই মুক্তিযোদ্ধাদেরকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে ৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার সহ অতিথিবৃন্দ।