শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙ্গামাটিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

৪৩

॥ আরিফুর রহমান ॥

সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২৬মার্চ) রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও বীর মুক্তিযোদ্ধারা পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ রাঙামাটির বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলগুলো শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করেন।

পরে চিংহ্লা মং মারী স্টেডিয়ামে মহান স্বধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন সালাম গ্রহণ করেন। পরে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লেতে অংশ গ্রহণ করে।

এছাড়া জেলা পরিষদের এনেক্স ভবনে পরিষদের পক্ষ থেকে ৮১ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।