শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

নানিয়ারচর আওয়ামীলীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

৪২

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মৃধার সঞ্চালনায় আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুজিত তালুকদার।

এসময় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭১ এর সকল যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আলোচনা শুরুর আগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।