শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

মানিকছড়িতে চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

৪১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মোঃ রাব্বি হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ মার্চ) বিকালে উপজেলার খাড়িছড়া মাস্টারপাড়া এলাকার মোঃ ইদ্রিস মিয়ার কনিষ্ঠ পুত্র মোঃ রাব্বি হোসেন প্রতিবেশী দিদার মিয়ার বাড়িতে থেমে থাকা জীপ গাড়ীতে উঠে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। দিদার মিয়া গাড়িটি চালিয়ে নেওয়ার সময় শিশু রাব্বি লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি ওসি মোহাম্মদ শাহনূর আলম জানান, গাড়ীর চাকায় শিশু পিষ্ট হওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।