শিরোনাম
শিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

কাপ্তাইয়ে ১২লিটার চোলাই মদ ও ২০পুরিয়া গাঁজাসহ আটক ১

৪৩

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে এনামুল হক ফয়জুল ইসলামকে (৪০) নামে এক ব্যাক্তিকে চোলাই মদ ও গাঁজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার (৮মার্চ) রাতে কাপ্তাই থানা পুলিশ বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কাপ্তাই থানা ওসি জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক আহমেদ পাটওয়ারীর এএসআই মো. ইখতিয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকা থেকে তাকে আটক করে। এসময় কেপিএমের পরিত্যক্ত ঘরের সামনে থেকে ১২ লিটার চোলাই মদ ও ২০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

বুধবার (৯মার্চ) সকালে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি জেলা আদালতে চালান করা হয়।