শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন

নারীর ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক

৬৪

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

নারীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নকে উপজীব্য করে প্রতিবছর বিশ্বব্যাপী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

নারী অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন এক সূত্রে গাঁথা’ এই চেতনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্তৃক “টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতে জেন্ডার সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান এর সভাপতিত্বে মঙ্গলবার (৮ মার্চ) খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহ আলমগীর বলেন, বর্তমানে বাংলাদেশে নারীরা পূর্বের যেকোনো সময়ের চেয়ে দ্রুত এগিয়ে চলেছে। শিক্ষা, সংস্কৃতি চর্চা, খেলা-ধুলা, রাজনীতি ও অর্থনীতি প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়ন সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রীলা তালুকদার বলেন, আমরা দেখতে পাই দুর্নীতিবাজরা দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ, টাকা স্ত্রীর নামে জমা রাখে। কোনো নারী প্রতিবাদ না করে যদি এটি আড়াল করে বা উপভোগ করে সেটাও কিন্ত দুর্নীতির মধ্যে পড়ে। নারী ও পুরুষের সমতা একটি দেশকে এগিয়ে নেয়ার জন্য খবুই গুরুত্বপূর্ণ

সভাপতির বক্তব্যে প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান বলেন, নারী ও পুরুষের সমতা দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠিত সুত্র এটি প্রমাণিত। যেসব দেশ আজ উন্নতির শিখরে অবস্থান করছে সেসব দেশের রাজনৈতিক নেতৃত্ব নারী ও পুরুষের চলার পথকে সমভাবে মসৃণ করে দিয়েছে।

আলোচনা সভাশেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সনাক ও স্থানীয় শিল্পীদের নিয়ে দিবসটিকে ঘিরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।