শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাটিরাঙ্গা ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে আওয়ামীলীগ

৩৩

॥ মোঃ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ। সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মথ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে আলোচনাসভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া,সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ তসলিম উদ্দিন রুবেল, পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ বক্তব্য দেন। এ এসময় অত্র উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা বলেন,বঙ্গবন্ধুর সেই ভাষণ ছিল বাংলা ও বাঙালিদের প্রতি বঙ্গবন্ধুর হৃদয় নিংড়ানো ভালোবাসা আর অকৃত্রিম দেশপ্রেমের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে মুক্তিপাগল জনতা দেশ স্বাধীনের প্রস্তুতি নিয়েছিল এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর ১৯৭১ চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।