শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

আলীকদমে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীরা

৫০

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার ৫ শতাধিক শিক্ষার্থীর একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৩ জন শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহীর কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মানব-বন্ধন চলাকালে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র মোস্তফা আলী রিগান ও ১০ শ্রেণীর শিক্ষার্থী মোঃ রিদুয়ানুল ইসলাম সহ ৩ জন শিক্ষার্থী। মানববন্ধনে তারা বলেন, ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য মাত্র ৪ শিক্ষক। তার মধ্যে প্রধান শিক্ষক অবসরে চলে যাচ্ছেন। ইংরেজি, কৃষি, ধর্মীয় ও ব্যবসায়িক শাখার বিষয় ভিত্তিক কোন শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। এর মধ্যেই গণিত, বাংলা, বিজ্ঞান বিষয়ক শিক্ষক অন্যত্র বদলি হলেও তাদের পরিবর্তে নতুন কোন শিক্ষক পদায়ন করা হয়নি। তারা আরও বলেন, দূর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার ভরসাস্থল এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক না থাকায় আমরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। তাই অতিদ্রুত শিক্ষক নিয়োগের জোর দাবি জানানোর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন বক্তারা।
উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া জরুরী ভিত্তিতে শূন্যপদে বিষয় ভিত্তিক শিক্ষক পদায়নে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নিকট পত্রও দিয়েছেন।