শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

১০ গ্রেডের দাবীতে লামায় প্রাথমিক সহকারী শিক্ষকদের নানা কর্মসূচি

৪৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

১০ম গ্রেড বাস্তবায়নে ব্যানার, পেস্টুন লাগানো ও অবস্থান কর্মসূচী পালন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ লামা উপজেলা শাখা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-দপ্তরে এইসব ব্যানার, পেস্টুন লাগায়। এদিকে গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে লামা উপজেলা রিসোর্স সেন্টারের সামনে দাবী আাদয়ে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের সদস্য আকরাম হোসেন জুয়েল, আলী হোসেন, জাহেদুল ইসলাম খোকা, আবু বক্কর, নাজমুল আলম শামীম, আজগর হোসেন, নাছির উদ্দিন, মিলন বড়ুয়া, শুভংকর বড়ুয়া, তৌহিদুল ইসলাম, মোঃ মিল্লাত, মোঃ ইয়াছিন, চমং মার্মা, মোঃ হাবিব, রাহুল ত্রিপুরা, শামসুন নাহার, আমির হোসেন ও উজ্জ্বল সহ প্রমূখ।

সহকারী শিক্ষক আজগর হোসেন বলেন, শুক্রবার আমরা বিভিন্ন দাবী উল্লেখ করে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা পরিষদ, বাসস্টেশন, বিভিন্ন বিদ্যালয়ে ও উপজেলা রিসোর্স সেন্টারের সামনে ব্যানার লাগানো হয়।

এসময় সহকারী শিক্ষক আকরাম হোসেন জুয়েল বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, অথচ আমরা অবহেলিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সদয় অনুগ্রহ কামনা করছি, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা হোক।

সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম খোকা বলেন, সহকারী শিক্ষকদের বেতন হয় ১৩তম গ্রেডে। মূল বেতন, বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা সহ আমরা মোট বেতন পাই ১৭ হাজার ৬৫০ টাকা। যা দিয়ে বর্তমান উর্দ্ধমুখি দ্রব্যমূল্যের বাজারে কোনমতে চলা যায়না। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনোকষ্টে আমরা পাঠদান সহ জীবিকা নির্বাহ করি। আমাদের দাবী পূরণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।