শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

জমি বিরোধের জেরে বান্দরবানে বাবাসহ ৪ ছেলেকে হত্যা

৭৩

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের রুমার গ্যালেংগা ইউনিয়নের আবুই পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাসহ চার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। নিহতরা হলেন, রুমার গ্যালেংগা ইউনিয়নের আবুই পাড়ার (পাড়া প্রধান) কারবারী ল্যাংরুই ম্রো (৬০) ও তার ছেলে রুংথুই ম্রো (৪৫), লেংরুং ম্রো (৪২), মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।

শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের রুমার গ্যালেংগার আবুই পাড়ার ৭ নম্বর ওয়ার্ডে এ হত্যার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশীদের সঙ্গে কারবারী পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশীরা ধারালো অস্ত্র নিয়ে কারবারী ও তার ছেলেদের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই পাড়া কারবারী (পাড়া প্রধান) ল্যাংরুই ম্রো ও তার চার ছেলে মারা যায়।

বান্দরবানের রুমার গ্যালেংগা ইউপির চেয়ারম্যান মেনরত ম্রো জানান, প্রতিবেশীদের সঙ্গে পাড়া কারবারীর জমি নিয়ে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে এই বিরোধের জেরেই পাড়া কারবারী ও তার চার ছেলেকে কুপিয়েছে প্রতিবেশীরা। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে।

বান্দরবানের রুমা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কাজী রকিব উদ্দিন জানান, জমি বিরোধের জেরে পাড়াবাসীরা বাবা ও ছেলেসহ পাঁচজনকে কুপিয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গ্যালেংগা ইউনিয়নের আবুই পাড়ার (পাড়া প্রধান) কারবারী ল্যাংরুই ম্রো ও তার চার ছেলের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।