শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আরজু

রাঙামাটি ব্লাড ফোর্স এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবগঠিত কমিটি অনুমোদন

৮৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

“পাহাড় জুড়ে রক্তের প্রয়োজনে” স্লোগান নিয়ে ২০১৭ সালের ১৪ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত রাঙামাটি ব্লাড ফোর্সের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার ২৫ ফেব্রয়ারী বিকেলে রাঙামাটি ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি ব্লাড ফোর্স সভাপতি ও প্রতিষ্ঠাকালীন এডমিন আহমেদ ইসতিয়াক আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।

প্রতিষ্ঠাবার্ষিকীতে একই সাথে রাঙামাটি ব্লাড ফোর্স ২০২২-২০২৩ এর নবগঠিত কেন্দ্রীয় কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোঃ রমজান আলী’কে সভাপতি ও মোঃ আজিজুল ইসলাম আরজু’কে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেন রাঙামাটি ব্লাড ফোর্স এর সাবেক সভাপতি প্রতিষ্ঠাকালীন এডমিন আহমেদ ইসতিয়াক আজাদ ও এডমিন মোঃ সোহেল রানা, প্রতিষ্ঠাতা এডমিন নূর তালুকদার, প্রতিষ্ঠাতা এডমিন কামাল হোসেন।

কমিটিতে অন্যান্য দায়িত্ব আছেন, সহ-সভাপতি রবিউল হাসান, সহ-সভাপতি বশর আজম, যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিরব হাসান রাসেল, অর্থ সম্পাদক উজ্জল মল্লিক, সহ-অর্থ সম্পাদক মোঃ মহিউদ্দীন, তথ্য ও প্রচার সম্পাদক প্রমিতা চৌধুরী, সহ তথ্য ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল, ব্লাড ও চিকিৎসা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক তানজিনা আলম, কার্যনিবার্হী সদস্য মাহাবুব এলাহি, কার্যনিবার্হী সদস্য আরিফা শেমা, কার্যনিবার্হী সদস্য রহিমা আক্তার মনি।

অনুষ্ঠানে দোয়া মাহফিল, সেরা স্বেচ্ছাসেবী ও রক্তবন্ধুদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।