শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

মানিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

৫৭

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে উপজেলার ক্রীড়ামোদীদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইদ্রিস ইসলাম বাচ্চু, একতা যুব সংঘ’র সাবেক সভাপতি এসএম নাছির উদ্দীন, বর্তমান সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ আবু জাফর ও আয়োজক কমিটির অন্যতম সদস্য মো. শহীদুল্লাহ্ সজিব, মোঃ আবদুল আওয়াল, মোহাম্মদ হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে একতা যুব সংঘ নির্ধারিত ১৩ ওভারে শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রান সংগ্রহ করে। জবাবে যোগ্যছোলা একতা যুব সংঘ সবকটি উইকেটে হারিয়ে মাত্র ৮০ রান করে। ফলে মানিকছড়ি একতা যুব সংঘ ৯৩ রানের বড় জয় পান। উক্ত খেলা ২ ইউকেট ও ৪৮ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন অতিথি খেলোয়াড় মিনহাজ।