শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি প্রতিষ্ঠিত করে

৫০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

তরুণদের রক্তস্নান এবং বুদ্ধিজীবীদের বুদ্ধিদীপ্ততায় আমরা অর্জন করেছি আমাদের অধিকার এমন মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, বাঙালি জাতির পুঞ্জীভূত ক্ষোভ বায়ান্নের একুশে ফেব্রুয়ারিতে প্রতিফলিত হয়েছিল দ্বিগুণ, দারুণ দ্রোহ প্রতিশোধের আগুনে। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা ছিল বাংলা উল্লেখ করে তিনি বলেন, সাহিত্য-সংস্কৃতিতে উর্দুভাষা আঞ্চলিকভাবেই সীমাবদ্ধ ছিল।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সেমিনার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভাষা আন্দোলন বাংলার জনগণের মধ্যে নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটায় এবং বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি প্রতিষ্ঠিত করে। এ আন্দোলনই পর্যায়ক্রমে বাঙালি জাতিকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিল।

আলোচনা সভায় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) আফরোজা হাবিব শাপলা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার তন্ময় দত্ত ও মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোঃ মোহতাছিম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।