শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়িতে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

৫০

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে আওয়ামীলীগসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন।

সোমবার (২১ ফেব্রুয়ারী ২০২২) সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউনহলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পন করে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পার্বত্য চট্টগ্রাম থেকে সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগের শীর্ষ নেতা এমএ জব্বার, এড. আশুতোষ চাকমা এতে অংশ নেন।

এছাড়াও কর্মসূচীতে জেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল আজম, সদস্য শামীম চৌধুরী, নুরুল্লাহ হিরো, আফতাব চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল, জেলা ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

এর আগে খাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পৌরসভা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত জেএসএস, ইউপিডিএফ গণতান্ত্রিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

একই সাথে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে আত্মত্যাগীদের আত্মার শান্তি কামনা করেন। সে সাথে আলোচনা সভা, চিত্রাংকসহ নানা কর্মসুচীর পাশাপাশি দেশের সমৃদ্ধি কামনা করে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।