শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মাটিরাঙ্গার ৩টি ইটভাটার মালিক কে জরিমানা

৭৭

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটভাটা স্থাপন করার দায়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের আর্দশগ্রাম ও সদর ইউনিয়ন পরিষদের ওয়াছু এলাকায় অবস্থিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ৪নং পৌর ওয়ার্ড আর্দশ গ্রামের বিআরএস ১ ইটভাটাকে ৮০হাজার টাকা, আদর্শ গ্রামের মেসার্স থ্রিপল সিক্স ইটভাটাকে ৮০হাজার টাকা এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ এলাকায় মেসার্স থ্রিপল ফাইভ ইটভাটাকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, ইটভাটা স্থাপনের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় অবৈবভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪,৫,৬,১৪ ধারায় ০৩ টি ইটভাটার মালিককে পৃথকভাবে সর্বমোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা।