শিরোনাম
এক ইঞ্চি জমিরও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রীহামের উপসর্গ নিয়ে আক্রান্তদের চিকিৎসার যেন ত্রুটি না হয়- পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটির বিলাইছড়িতে ক্রীড়া সরঞ্জাম বিরতণকাপ্তাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের অর্থ জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধনবিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন, র‌্যালী ও আলোচনা সভাকাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত অবস্থায় লজ্জাবতী বানর উদ্ধারযতো বেশী প্রচার ততো বেশী উপকার: যুগ্ম ও দায়রা জজখাগড়াছড়ির মানিকছড়ি ইউএনও-এসিল্যান্ডকে অপসারণের দাবিলংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

বান্দরবানের আলিকদমে কুপি বাতির আগুনে দুই যুবকের মৃত্যু

৫১

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলিকদম ॥

বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লাংডি ম্রো পাড়া এলাকায় কুপি বাতির আগুনে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত যুবকদ্বয় মদ খেয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্র জানিয়েছে।

স্থানীয়রা জানান, মদ খেয়ে অচেতন অবস্থায় ঘুমাচ্ছিলেন রেংনং ম্রো (৩৬) ও রিংরাও ম্রো (৩২) ও মেনরাই ম্রো। তারা কুপি বাতি না নিভিয়েই ঘুমাচ্ছিলেন। পরে কোন এক সময় বাতিটি নির্দিষ্ট স্থান থেকে পড়ে গিয়ে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত ২ যুবক মারা যান এবং অন্যজন আগুনে পুড়ে গুরুতর আহত হয়।

পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত ও আহতরা সবাই আলীকদম সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে লাংড়ি ম্রো পাড়ার বাসিন্দা বলে জানা যায়।

আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন বলেন, পাশের বাড়ির আগুনে ২ জন আগুনে পুড়ে গেছে, আরেক জন গুরুতর আহত হওয়ার খবর শুনেছি। তারা অতিরিক্তি মদ খেয়েছিলেন বলে জানান।

আলীকদম থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যক্তিকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।