শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানে নিরাপদ খাদ্য দিবস পালিত

৪৮

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

“সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে ৫ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস। বুধবার (২ ফ্রেব্রুয়ারী) সকালে বান্দরবান জেলা প্রশসক হল রুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম সভাপতিত্বে দিবসটি আলোচনা সভা আয়োজন করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, সহকারী কমিশনা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিমন সরকার, কৃষি সম্প্রসারনে উপ- পরিচালক রফিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী সহ প্রশাসন ও উর্ধ্বতম কর্মকর্তা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং সার্বিক খাদ্য নিরাপত্তা অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।বাংলাদেশের বার্ষিক মাথাপিছু আয় ক্রমাগত বেড়ে চলেছে এবং ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। সেই সাথে জনগণের নিরাপদ খাদ্যপ্রাপ্তির প্রত্যাশাও বেড়েছে।