শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বান্দরবানের রুমায় বেইলি ব্রিজ ভেঙ্গে চালক নিহত, সড়ক যোগাযোগ বন্ধ

৫৭

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানের রুমা সড়কে রোয়াংছড়ির উপজেলা তারাছা ইউনিয়নে মুরুংগো বাজার এলাকায় বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় বান্দরবান রুমা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যোগাযোগ বিছিন্ন রয়েছে। বুধবার (২ফেব্রুয়ারী) দুপুর দেড়টার সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানিয়েছে।

নিহত চালকের নাম মো. আবদুল গফুর (৫৫)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড়ের হাসিম পাড়ায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাল বোঝাই একটি ট্রাক বান্দরবান থেকে রুমা যাবার পথে রোয়াংছড়ির মুরুং বাজার এলাকার বেইলি ব্রিজের মাঝামাঝি পৌছানোর পর হঠাৎ ব্রিজটি ভেঙ্গে পড়ে। এতে ব্রিজের উপর ট্রাকটি উল্টে গিয়ে চালক আবদুল গফুর ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় ও পুলিশ মিলে ট্রাকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। ব্রিজ ভেঙ্গে পড়ার সাথে সাথে বান্দরবান-রুমা সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

এবিষয়ে মুরুং বাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার বলেন, বান্দরবান থেকে চাল বোঝাই ট্রাক ব্রিজে উঠার পর ব্রিজ ভেঙ্গে ট্রাকটি উল্টে গিয়ে চালক মারা যায়। ময়না তদন্তের জন্য চালকের লাশ বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।