শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়িতে ভিক্ষুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

৩১১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে শ্রীমৎ বিশুদ্ধা থের নামে এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে জেলা সদর উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধর্মসু বৌদ্ধ বিহারের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমৎ বিশুদ্ধা থের রাতের বেলায় বিহারের ভেতরে একাই থাকতেন। গত রাতেও তিনি একা ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে টাকা ও মোবাইল নিয়ে চলে যায়। ভোররাতে তাকে এক নারী খাবার দিতে গেলে রুমের ভেতরে পড়ে থাকতে দেখেন তার মরদেহ। পরে ওই নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে বললে ঘটনাস্থলে গিয়ে তিনি এলাকার সবাইকে বিষয়টি জানান।

স্থানীয় ইউপি সদস্য আনুমং মগ জানান, ভিক্ষু একা থাকার কারণে দুর্বৃত্তরা তাকে মেরে চলে যায়। এটা যারা করেছে তারা আগে থেকে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।

ভিক্ষুর ছোট ভাই ক্যাচিং মারমা বলেন, আমার ভাইকে রাতের আঁধারে মেরে বিহারের ভেতরে রেখে চলে গেছে। তার কী অপরাধ? এটার সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, এ ঘটনায় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে।