শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বান্দরবানে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো জেলা পুলিশ

৫১

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে জেলা পুলিশের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম।

বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল,পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল করিম, শিবুল কান্তি দে, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলামসহ উর্ধ্বতম কর্মকর্তা ও জনসাধারণ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, জেলা পুলিশের উদ্যোগে বিগত সময়েও জেলার শীতার্ত সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানান।